হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দীর্ঘ বৈঠক

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৈঠকটি ছিল বিনয়ী ও গভীর আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি বৈঠক। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠক শেষে খামেনির আচরণ ও আলোচনা পরিচালনার ধরনকে বিশেষভাবে প্রশংসা করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বৈঠক সম্পর্কে পেজেশকিয়ান বলেন, এই বৈঠকে অন্য যেকোনো বিষয়ের চেয়ে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি, আচরণ এবং তার বিনয়ী ও গভীর আন্তরিক মনোভাব। এই পদ্ধতি পুরো আলোচনাকে বিশ্বাস, শান্তি, সহমর্মিতা ও সরাসরি সংলাপনির্ভর পরিবেশে রূপ দেয়।

তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট