হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আইআরজিসি হবে যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিরোধের মডেল’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিরোধের মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন এর প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। ভাহিদি জানান, দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়াতে আইআরজিসি সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে।

তিনি বলেন, আইআরজিসির মূল নীতি হবে ‘জায়নবাদী-আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ’ এবং ‘শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইরান’ প্রতিষ্ঠা করা।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারিকে সশস্ত্র বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়ে ভাহিদি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও বাহিনীর মনোবল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: প্রেস টিভি

আরএ

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর

ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট