হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৩১

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দক্ষিণ লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার চালানো এসব হামলার তথ্য জানিয়েছে আল জাজিরা আরবি। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রাম লক্ষ্য করে ইসরাইলি বাহিনী একাধিক সামরিক হামলা চালায়।

হামলার শিকার হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে বুর্জ শেমালি, কাউতারিয়াত আল-রুজ, হাব্বুচ, মারাকে এবং সালা। এসব স্থানে হামলার পর হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে লাফিয়ে আসামির পলায়ন

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত

অক্টোবরে নতুন মডেলের বিপিএলের ঘোষণা আসছে

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট