হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ইসরাইলি হামলা

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের বরাতে জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর ও জনপদে বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য হামলাটি হয়েছে টাইর জেলার সারাফান্দ শহরে। সেখানে ইসরাইলি বিমান বাহিনীর একটি বিমান হামলার খবর পাওয়া গেছে। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে বারাআশিত ও কফার দৌনিনে শহর। ভারী আর্টিলারি হামলায় ওইসব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে দক্ষিণ লেবাননের ইয়ারুন শহরে পৃথক একটি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবানন সীমান্ত এলাকায় ইসরাইলি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার কারণে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট