হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান–ইসরাইল উত্তেজনা ‘যুদ্ধপন্থিদের স্বার্থ’ রক্ষা করছে: ইসরাইলি কর্মকর্তা

আমার দেশ অনলাইন

ইসরাইল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এমন পক্ষগুলোর স্বার্থ রক্ষা করছে, যারা আবারও সংঘাতে ফিরতে চায়—এমন মন্তব্য করেছেন এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপে আগ্রহী পক্ষগুলোর জন্য বর্তমান উত্তেজনা একটি অনুকূল পরিস্থিতি তৈরি করছে, যার মধ্যে ইসরাইলও রয়েছে।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১২ এবং পত্রিকা ইসরাইল হায়োমের খবরে বলা হয়েছে, ইসরাইলি মূল্যায়নে দেখা যাচ্ছে—এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে সরাসরি হামলার কোনো ইচ্ছা নেই।

এছাড়া ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষণেও ইঙ্গিত মিলেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে আগ্রহী নন।

তবে পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য আকস্মিক ইরানি হামলার আশঙ্কায় বিশেষ করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

এদিকে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজনে দেশটির আকাশসীমা আবার বন্ধ করার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরাইলি সামরিক সূত্র জানিয়েছে, ভবিষ্যতে হামলার জন্য ইরানের ভেতরে সম্ভাব্য বিভিন্ন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআর

গাজায় নিহত বেড়ে ৭২ হাজার ৬১২, হামলা অব্যাহত

আমিরাতে হামলার নিন্দা জানাল ইইউ

লেবাননের দুই শহরের বাসিন্দাদের সরে যেতে ইসরাইলের নির্দেশ

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে একাধিক জাহাজে আগুন

আমিরাতে হামলা অগ্রহণযোগ্য বলল ভারত

ব্রাজিল থেকে ২০টি সামরিক বিমান কিনছে আরব আমিরাত

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল গেল জাপানে

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: পরিস্থিতি শান্ত করার আহ্বান সৌদি আরবের

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান