হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলা হলেই সর্বাত্মক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: জিও নিউজ

যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান। উপসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন বিশাল রণতরি অগ্রসর হওয়ার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। খবর জিও নিউজের।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিশাল নৌবহর। ইরানের ওপর নজর রাখতেই এই নৌবহর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর প্রতিক্রিয়ায় ইরানের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করি সংঘাত সৃষ্টির জন্য রণতরি পাঠানো হয়নি। তবে আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। এ কারণেই ইরান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যেকোনো আক্রমণ, তা সীমিত বা ব্যাপক যা-ই হোক না কেন, আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে এবং এটি মোকাবিলার জন্য আমরা যথাসাধ্য কঠোর প্রতিক্রিয়া জানাব।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমরা জবাব দেব।’ ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নির্দিষ্ট করে বলতে তিনি অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘কেউ ইরানে আক্রমণ করার সাহস করলে তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

আরএ

ট্রাম্প পরাজিত

মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের স্বপ্ন ধূলিস্যাৎ

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

যুদ্ধবিরতির পরও গাজায় ১,০০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরাইল

ইরান-লেবাননকে সহায়তা দেবে চীন

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে