হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর।

পোলিশ দৈনিক রেজচপোসপোলিতা জানায়, ইরানকে ঘিরে উত্তেজনা ও মার্কিন বাহিনী ও মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন অনানুষ্ঠানিকভাবে পোল্যান্ডকে তাদের প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর একটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করার বিষয়ে প্রস্তাব দিয়েছিল।

তবে প্রতিরক্ষামন্ত্রী কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্পষ্টভাবে জানান, পোল্যান্ডের প্যাট্রিয়ট ব্যবস্থা দেশের আকাশসীমা ও ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষার জন্যই নিয়োজিত থাকবে। তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো পরিবর্তন হচ্ছে না এবং আমরা এগুলো অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা করছি না। পোল্যান্ডের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘আমেরিকানরা আমাদের ওপর কোনো ধরনের চাপ দিচ্ছে না।’

পোল্যান্ডের চিফ অব জেনারেল স্টাফ উইসলাভ কুকুলাও এ ধরনের অনুরোধের খবর নাকচ করে বলেন, ‘এমন কোনো অনুরোধই করা হয়নি।’

বর্তমানে পোল্যান্ডের কাছে দুটি কার্যকর প্যাট্রিয়ট ব্যাটারি রয়েছে, যা ২০২৫ সালের শেষে সম্পূর্ণভাবে অপারেশনাল হয়। এগুলো দেশের সোচাচেভ এলাকায় মোতায়েন রয়েছে এবং প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট