হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতার ইরানের চেয়েও বেশি বিপজ্জনক

সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

আমার দেশ অনলাইন

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি: রয়টার্স

পুনরায় ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে কাতার ইসরাইলের নিরাপত্তার জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

ইসরাইলের গণমাধ্যম ‘চ্যানেল ১২’কে দেওয়া এক সাক্ষাৎকারে নাফতালি বেনেট এসব কথা বলেন।

নাফতালি বেনেটের মতে, দোহার বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্রের ঘোষণা না দেওয়াটা একটি ‘অমার্জনীয় ভুল’।

বিপদের মাত্রা তুলনা করতে গিয়ে ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান তো অন্তত প্রকাশ্যেই স্বীকার করে যে তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার গোপনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ‘নুখবা’ সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। এ ছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ আমাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালিয়ে যাচ্ছে।’

কাতারের আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেনেট আরো অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের প্রভাব বিস্তার করেছে।

সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, কাতারের এই গোপন প্রভাব কেবল বিদেশে বা শিক্ষাপ্রতিষ্ঠানেই থেমে নেই, বরং তা ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে।

কাতার ইসরাইলকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে বেনেট বলেন, ‘কাতার ধারাবাহিকভাবে আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের ভেতর থেকে আমাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গুর করে দিচ্ছে।’

সূত্র: দ্য টাইম অব ইসরাইল

এএম

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার