হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সুইজারল্যান্ড পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি: আল-জাজিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন।

জানা গেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় অনুষ্ঠিত এই আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিভিন্ন পর্যায়ে অংশ নিতে ইতোমধ্যে তিনি সেখানে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।

ভ্যান্স বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

তিনি আরো বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরাইল এবং লেবানন- উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।’

সূত্র: আলজাজিরা

এএম

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!