হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকবে না’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা বা দেশটির শীর্ষ সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের গুপ্তহত্যার চেষ্টা বা হামলার ঘটনায় ‘কঠোর ও চূড়ান্ত’ জবাব নিশ্চিত করতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। এসময় তিনি আরো উল্লেখ করেন ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকবে না। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি বলেন, এ বিষয়ে ইরানের পার্লামেন্ট বা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের এমন একটি আইন পাস করা উচিত, যা সর্বোচ্চ নেতা বা শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো হামলার ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে, তা আগেই নির্ধারণ করে দেবে।

তিনি বলেন, এ উদ্যোগ ইরানের বিদ্যমান নীতিরই ধারাবাহিকতা হবে, যেখানে সামরিক আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

গরিবাবাদির মতে, হামলার পর সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়ার বিষয়টি আগে থেকেই আইনে নির্ধারিত থাকা উচিত।

তিনি আরও লেখেন, “ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।”

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ