হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

লাটভিয়ার স্কেডেতে সামরিক মহড়া চলাকালীন একটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার)। ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি ‘নির্ভুল ড্রোন অভিযানের মাধ্যমে কুয়েতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সেগুলোর লঞ্চ পড, যা ইরানের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এ হামলায় বেসরকারি প্রতিবেদন অনুযায়ী তিনজন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবৃতি অনুসারে, সাম্প্রতিক হামলাগেুলোতে এবং ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানের সময় ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন স্থানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতের কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি (KOC) পরিচালিত একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে ওই হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করেনি কুয়েত।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপির

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান: পেজেশকিয়ান

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

উখিয়ায় থানার সামনে ঘুরছে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি