হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েনের কথা নিশ্চিত করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করেছিল ইসরাইল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ। আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমিরাত বুঝতে পেরেছিল যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ।

যুদ্ধের শুরুতেই আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করা হয় বলে জানান তিনি।

এপ্রিলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই পদক্ষেপের খবর প্রকাশ করার পর রেগেভই প্রথম ইসরাইলি কর্মকর্তা, যিনি প্রকাশ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর কথা বলেছেন।

গত মে মাসে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি উপসাগরীয় এই দেশে একটি ব্যাটারি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যুদ্ধ চলাকালে প্রায় ৫৫০টি ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টি ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪