হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা চান না ট্রাম্প

আলজাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চীন বা রাশিয়ার কোনো সহায়তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। দেশটির কর্মকর্তারাও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

ফক্স নিউজের সংবাদদাতা জ্যাকি হাইনরিখ ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তিনি চীন ও রাশিয়ার সহায়তা চাইবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো সহায়তার প্রয়োজন নেই।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে পরাজিত করেছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আগের তুলনায় কমে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে।

তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। গত ১৫ নভেম্বর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দেশটির হাতে আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

এদিকে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

তার ভাষ্য, গত এক সপ্তাহে এই সমুদ্রপথ দিয়ে দেশটির ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল পরিবহন করা হয়েছে।

ট্রাম্প আরো বলেন, চীন ও রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়ানো থেকে বিরত রয়েছে। তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের ক্ষেত্রেও তিনি দেশ দুটির সহায়তা চাইবেন না বলে জানিয়েছেন।

এএম

ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান চীনের

কুয়েত, মিসর ও জিবুতিতে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ অনুমোদন

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মিসর

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকম-প্রধানের বৈঠক

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ৭২ বছরের ফিলিস্তিনি নারী নিহত

প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বাহরাইন ও কুয়েতে হামলার নিন্দা জানাল কাতার