হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার আহ্বান মার্কিন সিনেটরের

আমার দেশ অনলাইন

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি : সংগৃহীত

নিউক্লিয়ার বা পারমাণবিক আলোচনায় ইরান যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তত দিন দেশটির ওপর ‘আঘাত’ করতে এবং তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন শীর্ষ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা নিষিদ্ধ থাকা সত্ত্বেও গ্রাহাম এই আহ্বান জানালেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘জ্বালানি অবকাঠামো হলো তাদের (ইরানের) দুর্বল জায়গা। যদি আপনারা আবার লড়াইয়ে ফিরে যান, তবে আমি জ্বালানি খাতকে তালিকার শীর্ষে রাখব।’

এই বক্তব্যের আরো স্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হলে গ্রাহাম এক ধাপ এগিয়ে বলেন, আগের মতো একই পদ্ধতির পুনরাবৃত্তি করলে কেবল ‘একই ফলাফলই’ আসবে।

গ্রাহাম বলেন, ‘তাদের আরো বেশি আঘাত করুন। আপনারা যদি তাদের পর্যাপ্ত আঘাত করতে পারেন, তবে হয়তো তারা একটি চুক্তিতে আসবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে তারা আমাদের ধৈর্য পরীক্ষা করছে ও অপেক্ষা করছে। আমি মনে করি তারা খেলা খেলছে। আর প্রেসিডেন্টের ভাষায় বলতে গেলে, আমার মনে হয় তারা উন্মাদ।’

সূত্র: আলজাজিরা

এএম

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি, অনুমতি নেই জেলা প্রশাসনের

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

যুদ্ধ সত্ত্বেও তেল রাজস্ব ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন ইরানের

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

ইমরানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ, জানালেন মুক্তির দাবি

জার্মানিতে মার্কিনবিরোধী প্রচারণার হিড়িক; বেকায়দায় ট্রাম্পের হাতের পুতুলরা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান