হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারী অফিসের (ওসিএইচএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি কর্তৃপক্ষের ভেঙে ফেলা ২৪টি স্থাপনার কারণে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।

ওসিএইচএ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, তথাকথিত ‘ভবন নির্মাণের অনুমতি বা পারমিট নেই’—এই অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের এসব ঘরবাড়ি ধ্বংস করছে। অথচ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলি প্রশাসনের কাছ থেকে এ ধরনের অনুমতিপত্র পাওয়া প্রায় অসম্ভব।

জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের (সেটলার) সহিংসতা এবং পারমিট না থাকার অজুহাতে চালানো উচ্ছেদের কারণে এ পর্যন্ত ৩ হাজার ২০০-এরও বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৭ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছে, যা গত তিন বছরের দৈনিক হারের তুলনায় ঠিক দ্বিগুণ।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলি হামলার প্রতিবাদে স্টকহোমে বিক্ষোভ, মানুষ হত্যা বন্ধের দাবি

যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

নরসিংদীতে চার দিনব্যাপী অভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ

অষ্টগ্রামে বিপন্ন গাঙ্গেয় শুশুক উদ্ধার, কেটে ভাগাভাগি করে নেয় স্থানীয়রা

আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

লৌহজংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘরের জিআই স্বীকৃতির দাবি

ইউরিয়া সারের বাজার দখলের চেষ্টায় আওয়ামী সিন্ডিকেট

টঙ্গীতে প্রাইভেট কারসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

নাব্য সংকটে বাঁশখালীর শঙ্খ নদী, জেগে উঠেছে অসংখ্য চর

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম