হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন, যেখানে তিনি তার চীনা সমকক্ষ ওয়াং ই-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরে “অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার” নীতি অনুসরণ করে আসা চীন এই সংকটে একটি কূটনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একই সঙ্গে যুদ্ধ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশলও বেইজিংকে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করছে।

এসআর

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান