হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফের পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফরে যেতে পারেন।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদলের একটি অংশ তেহরানে ফিরে গেছে।

এতে আরও বলা হয়, ওই প্রতিনিধিরা রোববার রাতে ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পুনরায় যোগ দেবেন। তবে তারা কী বিষয়ে আলোচনা করবেন বা কার সঙ্গে বৈঠক করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাত্র কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান সফর শেষ করেন। সফর শেষে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকে “খুবই ফলপ্রসূ” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই আন্তরিক কিনা, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

এমপি

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার