হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকারি বাহিনীকে হটিয়ে আল-মাখা দখলে হুথিরা, বাব এল-মান্দেবে বাড়ছে আধিপত্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর বিরুদ্ধে বিস্ময়কর বিজয় পেয়েছে হুথিরা। নয় দিন ধরে চলা তীব্র লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আল-মাখার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

আলজাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি সানা থেকে জানান, তাইজের পশ্চিমে অগ্রসর হওয়ার পেছনে হুথিদের প্রধান লক্ষ্য ছিল আল-মাখা শহর এবং এর সংলগ্ন লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া।

আল-মাখার নিয়ন্ত্রণ হুথিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শহরটি তাদের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দেবে। একই সঙ্গে দক্ষিণ ইয়েমেনে সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তিনটি সরবরাহপথ বিচ্ছিন্ন করার সক্ষমতাও অর্জন করবে তারা।

মাওরি জানান, স্থানীয় সূত্রগুলো তাকে নিশ্চিত করেছে যে শহরটির নিয়ন্ত্রণ কার্যত হুথিদের হাতে চলে গেছে। সরকারি বাহিনীর সব সামরিক ইউনিট আল-মাখা থেকে পুরোপুরি সরে গেছে বলেও জানিয়েছেন তারা।

তাঁর ভাষ্য অনুযায়ী, হুথিরা এখনো আনুষ্ঠানিকভাবে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দেয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আল-মাখায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

তাইজের পশ্চিমাঞ্চলে এই অগ্রগতি হুথিদের জন্য একটি নির্ণায়ক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে লোহিত সাগরের উপকূল ও বাব এল-মান্দেবের কাছে অবস্থানগত সুবিধা পাওয়ায় ইয়েমেনের চলমান সংঘাতে এর কৌশলগত প্রভাব উল্লেখযোগ্য হতে পারে।

এমএমআর

ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২

র‍্যাবের কাঠামো বহাল রেখে শুধু নাম বদলানো হচ্ছে: জামায়াত আমির

‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজের দপ্তরে কার্যকর করলেন প্রধানমন্ত্রী

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা

রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী

এবারের মতো এত গরম আগে দেখেনি স্পেন, ভাঙল তাপমাত্রার সব রেকর্ড

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী