হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় আরো ৮ জন নিহত

আল-জাজিরা

ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার প্রকাশিত তথ্যানুযায়ী, গাজার বিভিন্ন আবাসিক ভবনে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

গাজা উপত্যকার মধ্যভাগের ডেইর আল-বালাহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে, গাজা সিটির উত্তরাঞ্চলের একটি আবাসিক ফ্ল্যাটে চালানো পৃথক এক বিমান হামলায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

অন্যদিকে, গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসের উত্তরে আল-কারারা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরা অ্যারাবিকের প্রতিবেদকদের বরাতে এ তথ্য জানা গেছে।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্র নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

এই তিনজনের প্রাণহানির মধ্য দিয়ে রোববারের সকাল থেকে ইসরাইলি হামলায় মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

এর আগে শনিবারও গাজাজুড়ে দখলদার ইসরাইলি বাহিনীর বিভিন্ন হামলায় আরো অন্তত ৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল।

এমন এক সময়ে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল, যখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান এক বিশেষ বার্তা দিয়েছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে তার কথা হয়েছে। কুশনার তাকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, গাজায় ইসরাইলি হামলা বন্ধে তিনি ইসরাইল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

কূটনৈতিক পর্যালোচনার মধ্যেই গাজায় সাধারণ মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

এএম

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার