হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের উপকূলে বাল্ক ক্যারিয়ার জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

ইরানের কেশম দ্বীপের উপকূলে (১৮ই এপ্রিল) হরমুজ প্রণালীতে নোঙর করা ট্যাংকারগুলোর পেছনে সূর্যোদয় হচ্ছে। ছবি: এপি

ইরানের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে একাধিক ছোট নৌযান থেকে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা।

সংস্থাটি জানায়, উত্তরমুখী জাহাজটি ইরানের সিরিক শহরের প্রায় ১১ নটিক্যাল মাইল (১৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছিল, এ সময় ছোট ছোট নৌযান থেকে হামলার শিকার হয়।

তবে স্বস্তির বিষয় হলো, জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এই ঘটনায় কোনো ধরনের পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের পথেই উত্তেজনা উসকে দিচ্ছে বাহরাইন

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ফের বাড়ছে

শীতে গ্যাস সংকটের আশঙ্কা ইরানে, উৎপাদন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা