হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

আলেকজান্ডার ফিলিন। ছবি: টাইমস অব ইসরাইল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) আলেকজান্ডার ফিলিন (২৯)। তিনি হাইফা শহরের বাসিন্দা এবং ৩৬তম ডিভিশনের সদর দপ্তরে কর্মরত ছিলেন।

আইডিএফ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডার, তার ফরোয়ার্ড কমান্ড টিম এবং অন্যান্য সেনারা লিতানি নদীর তীর ধরে চলার সময় বিস্ফোরণের শিকার হন।

আহতদের মধ্যে রয়েছেন ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডার (কর্নেল পদমর্যাদা), ৫৫৬তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের কমান্ডার (লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা) এবং আরো এক রিজার্ভ সেনা। তাদের অবস্থা মাঝারি ধরনের গুরুতর।

এ ছাড়া একজন সক্রিয় যুদ্ধরত সেনা, দুইজন রিজার্ভ সেনা এবং একজন নারী সেনাসদস্য হালকা আহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি হিজবুল্লাহর পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের কারণে ঘটেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ এখনও তদন্তাধীন।

ঘটনার পর ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরাইল

এএম

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল

সৌদি তেলপথ বন্ধ, দুশ্চিন্তায় বিশ্ববাজার