হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে 'হামাস' আখ্যা দিল ইসরাইল

আলজাজিরা

ছবি: সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে বিমান হামলায় নিহত বেসরকারি চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) দুই কর্মীকে হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগও তুলেছে দেশটি। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে নিহত ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা হলেন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা ও মা’দ ইউসুফ আলী সাবেহ।

সামরিক বাহিনীর দাবি, দ্বিতীয় ব্যক্তি হামাসের সশস্ত্র শাখার আর্টিলারি ইউনিটের কমান্ডার ছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো বা চিকিৎসাসেবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তবে এমএসএফ জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলি হামলায় গাজা সিটিতে তাদের একটি ক্লিনিক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্লিনিকের দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

এমএসএফ বলেছে, ক্লিনিকটি তাদের নিজস্ব লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এর অবস্থান সম্পর্কেও ইসরাইলি সামরিক বাহিনী অবগত ছিল। এ হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস এ হামলার নিন্দা জানিয়েছেন। স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলাকে ‘নির্লজ্জ ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে যারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন, তাদের সুরক্ষা দিতে হবে, হামলা নয়।’

এএম

৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

১৬৮ শিশু হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান

‘এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, সন্তানদের হারাতে চাই না’: গাজায় মায়ের আকুতি

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি

ইয়েমেনে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নরওয়ের এনজিও প্রধানের সতর্কবার্তা

দূষিত পানি ও চিকিৎসা সংকটে সংক্রমণের ঝুঁকি বাড়ছে গাজার শিশুদের

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সমৃদ্ধ স্বর্গদ্বীপ বাহরাইন

ইসরাইলে জোট গড়তে ইয়াইর গোলানের দলের সঙ্গে চুক্তি আইজেনকটের