হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে যে শঙ্কার কথা জানালো নৌ বাণিজ্য সংস্থা

আমার দেশ অনলাইন

সোমবার মায়েরস্ক কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে আসতে পেরেছে- এই পারার খবর নৌ-চলাচল বাধা দূর করার ক্ষেত্রে “সমুদ্রে এক ফোঁটা পানির মতো” সামান্য বিষয় বলে মনে করে একটি বাণিজ্য সংগঠন।

স্বতন্ত্র ট্যাংকার মালিক ও অপারেটরদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংস্থা ইন্টারট্যাংকোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে বলেছেন, এটা ছিল “খুবই কড়াকড়ি পরিস্থিতির মধ্যে নিবিড় পাহারায় পার হওয়া একটি মাত্র জাহাজ”।

আটকে থাকা বাকি জাহাজগুলোর জন্য “এটা নাটকীয় কোনো পরিবর্তন আনবে না।”

“সেখানে জাহাজ চলাচলের জন্য সুসংগঠিত কোনো নিরাপত্তা দল বা সমন্বয় ব্যবস্থা নেই। তাই আমাদের সদস্যরা মৌলিক কিছু প্রশ্ন তুলছেন যে, যাতায়াতের এই প্রক্রিয়া কে শুরু করবে?” বলেন উইলকিন্স।

“কর্তৃপক্ষের সাথে জাহাজের পক্ষ থেকে কে যোগাযোগ করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চলাচলের সময় যদি জাহাজটি ইরানি বাহিনীর বাধার মুখে পড়ে, তাহলে বিকল্প ব্যবস্থা কী হবে?” বলেন এই ব্যবস্থাপনা পরিচালক।

উইলকিন্স বলেন, “মালিকরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করছেন এবং তাদের জাহাজে থাকা ক্রু বা কর্মীদের সাথে এ বিষয়ে আলোচনা করছেন”।

এমপি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি