হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওয়াশিংটন-তেহরান আলোচনা স্থবির, বাড়ছে তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার আশা ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুড, যা বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান মানদণ্ড, ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

কূটনৈতিক অচলাবস্থা থাকা সত্ত্বেও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। যুদ্ধবিরতির অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারীরা তা অনেকটাই উপেক্ষা করেছেন।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে লেনদেনে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ১.৫ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল।

সূত্র: আল জাজিরা

এসআর

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার