হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

আমার দেশ অনলাইন

ইসরাইলি বসতি স্থাপনকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো পরীক্ষা করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ার মধ্যে একযোগে তিনটি গ্রামে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় অন্তত ১২টি ফিলিস্তিনি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ফিলিস্তিন বিরোধী বর্ণবাদী স্লোগান লিখে রাখা হয়েছে।

রোববার ভোরে পশ্চিম তীরের কাফর মালিক, দেইর আবু মাশআল ও দেইর আল-সুদান গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা একযোগে গ্রাম তিনটিতে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন স্থাপনায় বর্ণবাদী স্লোগান লিখে রাখে।

এদিকে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনের কাছে মাসাফের ইয়াত্তার আল-তুওয়ানি গ্রামেও পৃথক হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। সেখানে একটি ফিলিস্তিনি বাড়িতে হামলার পাশাপাশি একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের সালফিত শহরের পশ্চিমাঞ্চলে একটি কৃষি স্থাপনাতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব হামলার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ, বেসামরিক নাগরিকদের মারধর, ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন।

ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করতে এসব হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

ইসরাইলের দুর্বলতা ও বিতর্কিত কর্মকাণ্ড

ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর