হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শুধু বিমান হামলা চালিয়ে ইরানে বিজয়ী হওয়া সম্ভব নয়

সাবেক মার্কিন কর্মকর্তা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

শুধু বিমান হামলায় ইরানে বিজয় লাভ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস।

তিনি জর্ডান ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্টস বলেন, ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু বিমান হামলার মাধ্যমে লক্ষ্য অর্জনের সীমাবদ্ধতাগুলো সামনে এনেছে।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই অভিযান সম্ভবত ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে ব্যাহত করেছে, তবে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু অংশ লুকিয়ে রেখেছে অথবা অন্তত পরবর্তী সময়ে ব্যবহারের জন্য জমা রেখেছে।’

সাবেক এই প্রতিরক্ষা কর্মকর্তার মতে, এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে দূর-দূরান্তেও অনুভূত হচ্ছে।

তিনি বলেন, ‘এমনকি দক্ষিণ এশিয়া বা দূরপ্রাচ্যের এশীয় রাষ্ট্রগুলো, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত নয়, তারাও এর অর্থনৈতিক প্রভাবের কারণে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। তাই খাঁটি সামরিক বিষয়ের পাশাপাশি সামগ্রিকভাবে এসব এখন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

সূত্র: আলজাজিরা

এএম

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

লং মার্চ থেকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে সরকারকে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসের ধাক্কায় মৃত্যু: মায়ের পর বাবাকেও হারাল দুই সন্তান

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫২

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা, ছয় হাজার টাকা জরিমানা

বিশ্বজয়ী হাফেজদের সরকার সম্মানিত করলে দেশও সম্মানিত হবে: বিরোধীদলীয় নেতা

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা