হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৫০০০

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০০০-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে। ওই কর্মকর্তা ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এসব অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অতীতেও বিভিন্ন অস্থিরতার সময় এসব এলাকায় সহিংসতা সবচেয়ে তীব্র ছিল।

তবে এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ শনিবার জানিয়েছে, নিহতের সংখ্যা তাদের হিসাবে ৩ হাজার ৩০৮ জন। আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা যাচাই করা হচ্ছে। সংগঠনটি জানিয়েছে, ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে।

আবুল মনসুর আহমদের চোখে বাংলাদেশের কালচার

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে’

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

চিঠি

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

তরুণদের পর এবার ভারতে আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে