হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের পতাকা। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নিজ দেশের নাগরিকদের ‘আকাশপথে সম্ভাব্য হামলার’ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির মার্কিন মিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সতর্কতা জারি করা হয়।

মার্কিন মিশনের ওই পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিশন আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হচ্ছে।’

এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বর্তমানে আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা 'লেভেল ৩'-এ রয়েছে। এর অর্থ হলো মার্কিন নাগরিকদের এই দেশটিতে ভ্রমণের বিষয়টি 'পুনর্বিবেচনা' করতে বলা হয়েছে।

মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও জানানো হয়েছে, ‘জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের আরব আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।’

সূত্র: আলজাজিরা

এএম

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান