হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লারিজানির স্থলাভিষিক্ত কে এই জোলকাদর

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। এর আগে গুরুত্বপূর্ণ এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন আলী লারিজানি। অবশেষে তার স্থলাভিষিক্ত হন বাকের জোলকাদর। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই ঘোষণা দেন।

ইরানের প্রেস টিভির এক সংবাদে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে নিয়োগ করা হয়।

এর আগে, গত সপ্তাহে ইসরাইলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মুখ। এর আগে তিনি ইরানের বিচার বিভাগীয় ব্যবস্থায় কৌশলগত, সামাজিক-নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ বিষয়ক দায়িত্ব পালন করেছেন।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছিলেন তিনি।

সবশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। এ ছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত