হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মানবিক সহায়তা সামগ্রী পাঠাল ইরাক-উজবেকিস্তান-কাজাখস্তান

আমার দেশ অনলাইন

যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইরানে মানবিক সহায়তার চালান পাঠিয়েছে ইরাক, উজবেকিস্তান ও কাজাখস্তান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলতি সপ্তাহে এসব সহায়তা সরকারি স্থলপথ দিয়ে দেশটিতে প্রবেশ করেছে।

ইরানের রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক বিষয়ক ও মানবিক আইন বিভাগের উপপ্রধান রাজিয়েহ আলিশভান্দি তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, ইরাক থেকে নয়টি বড় ট্রাকে প্রায় ১৮০ টন ত্রাণসামগ্রী এসেছে। এর মধ্যে ছিল চাল, আটা, চা, ডাল ও টিনজাত খাবারের মতো প্রায় ১২০ টন খাদ্যপণ্য, পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

তিনি জানান, উজবেকিস্তান ১৫টি ট্রাকে প্রায় ৩০০ টন ওষুধ ও চিকিৎসা-সংশ্লিষ্ট ভোগ্যপণ্য পাঠিয়েছে, যা রেড ক্রিসেন্টের ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে সহায়তা করবে।

অন্যদিকে কাজাখস্তান থেকে ৩০টি রেল ওয়াগনে ১ হাজার ৭০০ টনের বেশি সহায়তা এসেছে। এতে আটা, চিনি, টিনজাত খাবারসহ বিভিন্ন খাদ্যপণ্য এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

চলমান যুদ্ধ ও নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক সংকটে ইরানে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। ফলে দেশটিতে খাদ্য ও ওষুধের দাম ব্যাপক বেড়ে গেছে এবং কোটি কোটি মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি