হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরাইলের মালিকানা দাবি অবৈধ: ফিলিস্তিন

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে দখলদার ইসরাইল সরকার। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান। তাদের এ পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে একে আইনত অবৈধ বলে বর্ণনা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের মূল লক্ষ্য হল পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা এবং বসতি সম্প্রসারণকে এগিয়ে নেওয়া।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অধিকৃত পশ্চিম তীরের জমিগুলিকে রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তর করতে দখলদারদের যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। সেইসঙ্গে অবৈধ বসতি ও সংযুক্তির অপরাধকে বৈধতা দেওয়ার এবং ফিলিস্তিনি জমি দখল ও চুরি এবং অবৈধ বসতি সম্প্রসারণকে সহজতর করার পথ তৈরি করার প্রচেষ্টার সঙ্গে জড়িত সব পদক্ষেপকে প্রত্যাখ্যান করা হচ্ছে।’

ফিলিস্তিন বলছে, ইসরাইলের এই পদক্ষেপ সংযুক্তিকরণ প্রক্রিয়ার সূচনা এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তিকে ক্ষুন্ন করার চেষ্টা। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নীতির স্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্ত জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ সকল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ।

আরএ

পশ্চিম তীরে জমি নিবন্ধনে ইসরাইলের অনুমোদন, আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া

প্রাচীন প্রদর্শনী থেকে ‘ফিলিস্তিন’ বাদ, সমালোচনার মুখে ব্রিটিশ মিউজিয়াম

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

ইসরাইলের প্রভাবমুক্ত হয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান

যুদ্ধ হলে ট্রাম্পকে শিক্ষা দেয়ার হুঁশিয়ারি ইরানের

সিরিয়ায় আইএসের ৩০টির বেশি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

ইসরাইলি বাহিনীর একটি বড় অংশ দ্বৈত নাগরিক

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আলোচনা

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ৪

৫৮ বছর পর আবারো পশ্চিম তীরের মালিকানা দাবি ইসরাইলের