হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ডেমোক্র্যাটদের ‘শত্রু’ আখ্যা দিলেন হেগসেথ

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন। ছবি: সংগৃহিত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় শত্রু বিদেশি কোনো শক্তি নয়, বরং কংগ্রেসের ‘পরাজিত মনোভাবের’ ডেমোক্র্যাট সদস্যরা।

বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কংগ্রেসের মুখোমুখি হয়ে হেগসেথ বলেন, ‘এই মুহূর্তে আমরা যাদের শত্রু হিসেবে দেখছি, তারা হলো কংগ্রেসের বেপরোয়া এবং পরাজিত ডেমোক্র্যাটরা।’

তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্য ও ভূমিকা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

শুনানিতে হেগসেথ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পুনরাবৃত্তি করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। এ লক্ষ্যে বিশ্বের সেরা সমঝোতাকারীরা একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার সুযোগকে তিনি স্বাগত জানান। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যখন যুদ্ধের যৌক্তিকতা এবং রেকর্ড ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রশ্ন তোলেন, তখন তিনি তাদের কড়া সমালোচনা করেন। তিনি মনে করেন, ডেমোক্র্যাটদের এমন ‘দুর্বল’ অবস্থান জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

অন্যদিকে, ডেমোক্র্যাট সদস্যরা হেগসেথের এই আক্রমণাত্মক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরান যুদ্ধ শুরু করে প্রশাসন সংবিধান লঙ্ঘন করেছে এবং এখন বাজেট নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

এএম

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভান্ডারের সন্ধান

সৌদিতে মৃত্যুদণ্ড, লাশও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার

ট্যাংকারে হামলা চালিয়ে মাইন বিস্ফোরণের কথা বলছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের