হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলমান যুদ্ধে জর্ডানসহ বিভিন্ন স্থানে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার তিনি এ কথা বলেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যতবারই ইরান আমেরিকান সেনাদের হত্যা করবে, ততবারই তাদের চড়া মূল্য দিতে হবে।

তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন। জর্ডানে ইরানের হামলায় দু’জন নিহত হন এবং অন্য এক সেনার দেহাবশেষ পরীক্ষা করা হচ্ছে। এর আগে মার্চে কুয়েতের পোর্ট শুয়াইবাতে ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাসদস্যদের লাশ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রয়টার্স জানায়, জর্ডানে হামলার আগেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি সচল রাখা ও ভবিষ্যতে বড় অভিযানের আগে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জো কেন্ট এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

তবে ট্রাম্প সম্প্রতি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে হামলার ইঙ্গিতের পাশাপাশি নির্দেশও দিয়েছেন।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান