হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান চীনের

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ইরানের জনগণের ক্ষতি করছে—এমন একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে চীনের প্রতিনিধি এ আহ্বান জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং তা ক্রমেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন দেশটির পাশে রয়েছে।’

চীনা কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের নিজস্ব উন্নয়নপথকে সম্মান জানানোর আহ্বান জানান। মানবাধিকারের অজুহাতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতেও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইরানের জনগণের অধিকার ক্ষুণ্ন করছে—এমন একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ তুলে নেওয়ার আহ্বান জানান চীনের প্রতিনিধি। এসব পদক্ষেপের কারণে দেশটির মানুষের জীবনযাত্রার পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির পর চীনের পক্ষ থেকে এসব বক্তব্য আসে। ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল বেইজিং।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে চীনের প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের একমাত্র পথ হলো সংলাপ ও আলোচনা। তাই সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি।

এএম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা চান না ট্রাম্প

কুয়েত, মিসর ও জিবুতিতে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ অনুমোদন

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও মিসর

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকম-প্রধানের বৈঠক

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ৭২ বছরের ফিলিস্তিনি নারী নিহত

প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বাহরাইন ও কুয়েতে হামলার নিন্দা জানাল কাতার