হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর কারণে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়ছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ‘এটা বুঝতে হবে হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির শর্ত লঙ্ঘন মূলত যুদ্ধবিরতিকে অকার্যকর বা ভেঙে দিচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। তবে চুক্তি নবায়নের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে হিজবুল্লাহ ইসরাইলের এই অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। উল্টো ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে এবং লেবাননের ভূখণ্ডে অবস্থান করে চুক্তির শর্ত ভঙ্গ করছে।

গোষ্ঠীটি আরো দাবি করেছে, তাদের পরিচালিত হামলাগুলো মূলত ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা।

সূত্র: আল-জাজিরা

এএম

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার