হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকতে বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরাইলের চালানো হামলাগুলো এই চূড়ান্ত চুক্তিটিকে প্রায় নস্যাৎ করে দিয়েছিল।

নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সে অত্যন্ত কঠিন একজন মানুষ। আর সত্যি কথা বলতে, এই চুক্তির জন্য তার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’

তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ যদি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ইরানের ওপর আবারো হামলা শুরু করার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জোরালো দাবি করেছেন যে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার কারণেই তারা এই চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘তারা তৃতীয় কোনো হামলা দেখতে চায়নি। তারা বেঁচে থাকাকে গুরুত্ব দেয়।’

সাক্ষাৎকারের শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘আসল কথা হলো, আমাদের চালানো ওই হামলাগুলো এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে, সত্যিই এক বিশাল প্রভাব।’

সূত্র: আল-জাজিরা

এএম

হরমুজ প্রণালি খোলাসহ যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

সমঝোতা স্মারকের খসড়া এখনো প্রকাশ করেনি হোয়াইট হাউস

চুক্তি হলেও স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে হরমুজ প্রণালি

ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখার ওপর নির্ভর করছে চুক্তির ভাগ্য

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

চুক্তিকে ইরানের সঙ্গে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বললেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে তেহরানের গণমাধ্যম

পর্যবেক্ষণের পর চূড়ান্ত চুক্তি নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের দাবি শাহবাজ শরিফের