হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: উত্তেজনা অব্যাহত, পাল্টাপাল্টি অভিযোগ ও কূটনৈতিক তৎপরতা

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

-ইসরাইলি সেনা নিহত-

ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ‘যুদ্ধ চলাকালে’ তাদের এক সেনা নিহত হয়েছে। অঞ্চলটিতে এপ্রিলের মাঝামাঝি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

-হিজবুল্লাহর অভিযোগ-

হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তারা বলেছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে তাদের হামলা ‘অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন থেকেই শত্রুপক্ষের ধারাবাহিক লঙ্ঘনের বৈধ জবাব।’

-পুতিনের সঙ্গে বৈঠক-

আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

-পাকিস্তানে ফিরলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী-

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, সংক্ষিপ্ত ওমান সফর শেষে আব্বাস আরাগচি আবার পাকিস্তানে ফিরেছেন। 

এর আগে তিনি ইসলামাবাদ ছেড়ে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তার দূতদের নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেন। 

এতে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

-নেতানিয়াহুর অভিযোগ-

বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে।

তিনি প্রতিশ্রুতি দেন, ইরান সমর্থিত এই গোষ্ঠীকে ‘কঠোরভাবে’ লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহর লঙ্ঘন বাস্তবে যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।’

-ইসরাইলি হামলা-

লেবাননের সরকারি গণমাধ্যম জানায়, রোববার দক্ষিণাঞ্চলের সাতটি স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর, সেখানে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, সতর্ক বার্তার তালিকাভুক্ত কফর তিবনিত এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। সেখানে হতাহতের খবর পাওয়া গেছে।

-গুলির ঘটনায় বিচলিত নন ট্রাম্প-

ওয়াশিংটনে এক মিডিয়া ডিনারে শনিবারের গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে তাকে সরাতে পারবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘এটা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্য থেকে বিরত করবে না। যতদূর জানা গেছে, এর সঙ্গে হামলার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না।’

-ইরানে মৃত্যুদণ্ড কার্যকর-

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের সদস্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত থাকার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর এক দিন আগে, ইসরাইলের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানানো হয়।

এসআর

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়