হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

আল-জাজিরা

ইরান ঘিরে নতুন করে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

শুক্রবার প্রথম দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২৭ সেন্ট। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯৩ দশমিক ১৪ ডলারে।

বৃহস্পতিবার তেলের দাম বড় ধরনের উল্লম্ফন করেছিল। ইরানে নতুন করে হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং আরো ১০ হাজার সেনা পাঠাচ্ছে—এমন খবরের পর বাজারে উদ্বেগ বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলার বিষয়টি বিবেচনা করছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। ইরানকে ‘খুবই ন্যায্য’ একটি চুক্তিতে সই করতে হবে, নইলে ‘তারা আর থাকবে না’।

এদিকে চীন অক্টোবর মাসে বেশির ভাগ জ্বালানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। তবে সৌদি আরবের তেল রপ্তানি ঘুরে দাঁড়ানো এবং ইউরোপের দেশগুলোকে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়তে যুক্তরাষ্ট্রের চাপ সেই উদ্বেগ কিছুটা কমিয়েছে।

বিশ্ববাজারে তেলের দামের ওপর ইরান ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং জ্বালানি মজুত—তিনটি বিষয়ই এখন বড় প্রভাব ফেলছে।

এএম

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মক্কার মসজিদুল হারামে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির খবর, সৌদির অস্বীকার

তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক

ইসরাইলগামী বিমানে হামলাকারী ইসলামপন্থি চরমপন্থায় দীক্ষিত: দাবি নেতানিয়াহুর

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা, হুথিদের দায়ী করল সৌদি জোট

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস

নিজস্ব ইঞ্জিনে যুদ্ধবিমান-ড্রোন, নতুন সক্ষমতার পথে তুরস্ক

হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না সৌদি আরব

নির্বাচন সামনে রেখে বিভক্ত ইসরাইলিরা, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে

বিমানকাণ্ডের পেছনে কে, বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু