হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে রাজনৈতিক পট পরিবর্তন হলেও তেহরানের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী নীতি ও শত্রুতায় কোনো বদল আসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। যারা বিশ্বাস করে এই নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, তারা ‘মারাত্মক ভুলের’ মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-এর বরাতে সর্বোচ্চ নেতা বলেন, ‘আধিপত্যবাদী ব্যবস্থা তার স্বভাবজাত আচরণ বদলে ফেলবে কিংবা দল ও উপদলীয় রদবদলের কারণে নীতিগত পরিবর্তন ঘটাবে—এখনও যারা এমন ক্ষীণ আশা আঁকড়ে বসে আছে, তারা বিভ্রান্তিতে রয়েছে। এমনকি যারা মনে করে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ছাড় দিলে ইরানি জাতির প্রতি তাদের ঐতিহাসিক শত্রুতা দূর হবে, তারাও চূড়ান্ত ভুলের স্বর্গে বাস করছে।’

চলতি বছরের শুরুর দিকে মার্কিন-ইসরাইলি হামলায় পিতা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত ফেব্রুয়ারির শেষের দিকে দায়িত্ব গ্রহণ করেন মুজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে সরাসরি জনসমক্ষে দেখা যায়নি।

সূত্র: সিএনএন

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ