হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৯

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ধ্বংসস্তূপে ফিলিস্তিনি পতাকা হাতে এক শিশু। ছবি : এএফপি

শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। গাজার চিকিৎসা সূত্র উল্লেখ করে আলজাজিরা জানিয়েছে, ভোর থেকে শুরু হওয়া এ ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরা আরবি-তে তাদের সহকর্মীদের জানায়, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

এর আগে মধ্য গাজায় পাঁচজন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ট্রাম্প

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন

আবারো বাড়ল জেট ফুয়েলের দাম

যুদ্ধ পুরোপুরি শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান

ইসরাইলি সামরিক আগ্রাসনের ৩ বছর, যেভাবে বদলে গেছে গাজা

ইয়েমেন সরকারের চলমান অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের

ইসরাইলে হামাসের সমন্বিত হামলার তৃতীয় বার্ষিকী আজ