হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা জারি কেন?

আমার দেশ অনলাইন

শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াইয়ের ঘোষণা দিয়েছে হুথি। তাতেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট’ জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন। ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাতে সরাসরি যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের সমর্থনের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় নৌ মিশন। রবিবার আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে মিশনটি বিশেষ নির্দেশনা জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে নিবন্ধনের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের সহায়তা নিতে বলা হয়েছে। নৌ মিশন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

যুদ্ধ শুরুর ২ মাসের মধ্যে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল হুথি বিদ্রোহীরা। শনিবার সকালে দক্ষিণ ইসরাইলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। ইয়েমেন থেকে এটিই প্রথম সরাসরি আক্রমণ।

শনিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে হুথির একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি তাদের ওপর হামলা বৃদ্ধি করে, তারা ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। ইইউ-র হাই-অ্যালার্ট জারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অস্থিরতা বাড়বে।

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭ হাজার ২০০ জনকে জীবিত উদ্ধার

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী

নিখোঁজ দুই জাহাজের সন্ধানে নেমেছে ইরাকের উদ্ধারকারী দল

নিষেধাজ্ঞা তুলে নিলেও ফ্রান্সেসকা আলবানিজের বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

ইসরাইলি বাহিনীর ওপর ১৬টি হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের