হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে দেখছে ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে হওয়া নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান। তিনি জানান, মক্কা চুক্তিটির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।

সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাঘাই বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তার বিষয়ে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে তারা বাইরের শক্তির পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর অধিক নির্ভরশীল।

তিনি আরো বলেন, ‘যেকোনো পরিকল্পনা যদি ওই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে প্রণীত হয়, ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে, তা নিরাপত্তা জোরদার করতে এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও নির্যাতন প্রতিরোধ করতে সাহায্য করার সম্ভাবনা রাখে।’

সূত্র: মিডল ইস্ট আই

নতুন মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান

চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য