হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসের পদক্ষেপ চান দেশটির অধিকাংশ নাগরিক। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমাতে দ্রুত পদক্ষেপের জনদাবির বিষয়টি উঠে এসেছে রয়টার্স-ইপসোসের নতুন এক জনমত জরিপে। খবর আলজাজিরার।

চার দিন ধরে পরিচালিত জরিপটি সোমবার শেষ হয়। এতে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কংগ্রেস আইন পাস করুক। তাদের মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ রিপাবলিকান রয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করেন ট্রাম্প। সেই যুদ্ধের অবসানে এখন কংগ্রেসের হস্তক্ষেপ চাইছেন অধিকাংশ মার্কিন নাগরিক।

জরিপে আরো দেখা গেছে, ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।

গত সপ্তাহে নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের নীতির প্রতি অসন্তোষের বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগও জরিপে উঠে এসেছে।

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এল কাতার

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর

ইসরাইলে নেসেটের স্পিকার কেন দ্রুত বদলাতে চায় বিরোধীরা

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের

আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’