হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আরেকটি আগ্রাসনের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখার অঙ্গীকার করেছে।

ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী যদি এই অঞ্চলে “অবরোধ, দস্যুতা ও জলদস্যুতা” অব্যাহত রাখে, তবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী পাল্টা জবাবের মুখোমুখি হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, “আরেকটি আগ্রাসনের ঘটনা ঘটলে আমরা আমেরিকান-জায়নবাদী শত্রুদের ওপর আরও গুরুতর আঘাত হানতে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান এই অঞ্চলে শত্রুপক্ষের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং কৌশলগত হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ধরে রাখবে।

সূত্র: আল-জাজিরা

এমপি

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার