হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের আত্মসমর্পণের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে দেশটির আত্মসমর্পণের সম্ভাবনা ‘একটি অলীক স্বপ্ন যা কখনোই বাস্তবায়িত হবে না’। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। খবর আলজাজিজার।

আলি আবদুল্লাহি বলেন, ‘শত্রুপক্ষ নরম যুদ্ধ, জ্ঞানগত যুদ্ধ এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে তাদের কৌশলগত দুর্বলতা ও ব্যর্থতা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ক্ষেত্রেও তারা নিশ্চিতভাবে কিছুই অর্জন করতে পারবে না। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে তাদের লজ্জাজনক রেকর্ডে আরও একটি পরাজয় যুক্ত হবে।’

তিনি আরো বলেন,“ভবিষ্যতের বিশ্ব অতীতের বিশ্ব থেকে ভিন্ন হবে। এই ভিন্নতা ইরানি জাতির জন্য মঙ্গলজনক হবে এবং এর সাথে মার্কিন শক্তির চূড়ান্ত পতন ঘটবে।”

আবদুল্লাহির বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে।

এমএমআর

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

‘সরকারি স্থাপনা কী করে নামাজ পড়া হলো’ প্রশ্ন বজরং নেতার

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস না করার আহ্বান জামায়াত এমপির

কেন বিপিএল হচ্ছে না, এ নিয়ে কথা বলা প্রয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী