হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

আমার দেশ অনলাইন

নিহত সেনা নির বেন আরি। ছবি: দ্য টাইমস অব ইসরাইল

লেবাননে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখল অভিযানে গিয়ে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন সেনা।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন। আল-তাহের পর্বতশ্রেণির নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখলের সময় তিনি নিহত হন।

আইডিএফ জানায়, শনিবার রাত ১টা ৩০মিনিটের দিকে নাবাতিহ এলাকার কাফর তিবনিত গ্রামে ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার পর ইসরাইলি বাহিনী নাবাতিহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।

এর আগে শুক্রবার সকালেও একই ঘাঁটি দখলের সময় হিজবুল্লাহর প্রতিরোধে চার ইসরাইলি সেনা নিহত হয়েছিলেন। একটি ট্যাংকে ড্রোন বা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহনসহ চারজন নিহত হন।

আইডিএফের মতে, আল-তাহের পর্বতশ্রেণির নিচে অবস্থিত এই ভূগর্ভস্থ ঘাঁটিটি হিজবুল্লাহর 'বদর' আঞ্চলিক ডিভিশনের মূল কেন্দ্র। সেখানে এখনো হিজবুল্লাহর বহু সদস্য অবস্থান করছেন। সম্প্রতি সেখানে ভূগর্ভে এবং ওপরে তীব্র লড়াই চলছে।

এই হামলার পর ইসরাইল দক্ষিণ ও পূর্ব লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

লেবাননের গণমাধ্যম ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ইসরাইলের এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

আইডিএফ শনিবার জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনায় তারা ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এর বাইরে আপাতত হামলা বন্ধ রেখেছে। তবে নিরাপত্তা অঞ্চলের ভেতরে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

এএম

ভাইয়ের পর ইসরাইলি হামলায় নিহত আল জাজিরার ফটোসাংবাদিক

ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের নেপথ্য গল্প

সুইজারল্যান্ড যাচ্ছেন জেডি ভ্যান্স

সুইজারল্যান্ডের পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৯

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ