হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দিই না, পদক্ষেপের মাধ্যমে দিই’

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ন্যাটোর শীর্ষ সম্মেলনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের পর এবার মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‘‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতায় নয়, পদক্ষেপে দিই: নির্ভীকভাবে এবং চরম বীরত্বের সাথে।"

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের ওপর সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগে ইরানের সংসদীয় কমিটির মুখপাত্রও মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য স্পষ্ট বার্তা দিল যে, মুখে বাগাড়ম্বর না করে যেকোনো পরিস্থিতির জবাব সরাসরি মাঠেই দেবে ইরান।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা