হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যে কারণে বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেন তার বাবার জানাজায় উপস্থিত হননি—এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেন, নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

মাসগ্রেভের ভাষ্য, ইরান আশঙ্কা করছে যে জানাজার মতো জনসমাগমে ইসরাইল দ্বিতীয় দফায় নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। তার দাবি, অতীতেও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করতে ইসরাইল শোকযাত্রা বা জানাজার মতো অনুষ্ঠানকে ব্যবহার করেছে।

তবে তিনি মনে করেন, দীর্ঘমেয়াদে দেশের সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিত হওয়া জরুরি। মাসগ্রেভ বলেন, “মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি কয়েক মাস ধরে। নিরাপত্তা নিয়ে তেহরানের উদ্বেগ যৌক্তিক হলেও শেষ পর্যন্ত তাদের দেখাতে হবে যে দেশের সর্বোচ্চ নেতা আড়ালে নন; তিনি বাস্তবিক অর্থেই নেতৃত্ব দিচ্ছেন।”

মাসগ্রেভের মতে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতা অবলম্বন করা হলেও জনগণের কাছে নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করাও ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ।

এসআর

ফ্লাইট ৬৫৫ থেকে আজও যুক্তরাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি বহাল

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১,১৭৯

খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

যে কারণে খামেনির জানাজায় আসেনি ১৩ দেশ

সৌদি আরবে হামলার হুমকি হুতি গোষ্ঠীর

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে কেন লাল পতাকা হাতে ইরানিরা

খামেনি হত্যাকে ‘হৃৎপিণ্ডে আঘাত’ হিসেবে দেখছেন ইরানিরা

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি

আয়াতুল্লাহ খামেনির জানাজা, কী বার্তা দিল ইরান

খামেনির কফিনে সৌদি প্রতিনিধিদলের শ্রদ্ধা নিবেদন