হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি দ্বীপ দখল করতে আমিরাতকে পরামর্শ দিয়েছিল ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ইরানের সঙ্গে চলমান দ্বন্দ্বে আরো সরাসরি ভূমিকা পালন করতে এবং পারস্য উপসাগরে অবস্থিত ইরানের একটি দ্বীপ দখল করার জন্য পরামর্শ দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাতকে ‘লাভান দ্বীপ’ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুর দিকে আমিরাতের গোপন হামলায় এই দ্বীপটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা ব্রিটিশ সংবাদপত্রটিকে বলেন, ‘যান, ওগুলো দখল করুন!’

তিনি আরো বলেন, ‘এর ফলে আমেরিকার পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের সেনারা সেখানে অবস্থান করত।’

সূত্র: মিডল ইস্ট আই

এএম

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান