হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে মস্কোয় বিশেষ দূত নিয়োগের পরামর্শ রুশ রাষ্ট্রদূতের

আমার দেশ অনলাইন

মিখাইল উলিয়ানভ। ছবি : সংগৃহীত

চীনের মতো মস্কোতেও ইরানের একজন বিশেষ দূত নিয়োগ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উলিয়ানভ এই পরামর্শ দেন।

এক্সে বেশ স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই কূটনীতিক একটি প্রতিবেদন রিটুইট (কোট-টুইট) করে এ মন্তব্য করেন।

ওই প্রতিবেদনে ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।

সেই প্রতিবেদনের সূত্র ধরে উলিয়ানভ লেখেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কি একই ধরনের কিছু বিবেচনা করা সমানভাবে প্রাসঙ্গিক নয়?’

সূত্র: আলজাজিরা

এএম

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান